দুই দারোয়ানকে পিটিয়ে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মে ২০২২, ২১:১০আপডেট : ৩১ মে ২০২২, ২১:২৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দিল মোহাম্মদের শিপ ব্রেকিং ইয়ার্ডের দুই দারোয়ানকে পিটিয়ে হত্যার দায়ে চার ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩১ মে) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম আদালত) অশোক কুমার দত্ত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা আসামিরা হলো—ফারুক মিয়া, বাদশা আলম, মো. সেকান্দর ও আবুল কালাম আজাদ। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিল।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লোকমান হোসেন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ড উপজেলায় দিল মোহাম্মদ শিপ ব্রেকিং ইয়ার্ড নামে একটি প্রতিষ্ঠানে দারোয়ানের চাকরি করতেন মোহাম্মদ হারুন ও জাহেদুল আলম। ২০০৮ সালের ২০ এপ্রিল ওই শিপ ব্রেকিং ইয়াডে চুরি করতে যায় একটি দল। এতে বাধা দেন দুই দারোয়ান। এ কারণে তাদেরকে সেখান থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনায় হারুনের বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেছেন। তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

/এসএইচ/
সম্পর্কিত
লেফটেন্যান্ট তানজিম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
বিদিশার ২ বছরের জেল
নাম এক, ব্যক্তি ভিন্ন: ভুল মামলায় সাড়ে তিন মাস ধরে কারাভোগ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম