ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি ধর্ষণ হয়েছিল স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২২, ১৫:০৫আপডেট : ০৩ জুন ২০২২, ১৫:০৫

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে এক স্বুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুন) ভোরে বায়েজিদ নগর আবাসিক এলাকার এক বাসা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।  

তবে ভিকটিমের খালা অভিযোগ করেন, ‘আমার ভাগনি পরিবারের সদস্যদের না জানিয়ে ৩১ মে কক্সবাজার গিয়েছিল। সেখানে যাওয়ার পর এক টমটম চালক তাকে ধর্ষণ করে। এ অপমান সহ্য করতে না পেরে শুক্রবার ভোরে নিজ বাসায় প্রাণ দেয় সে।’

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গলায় ফাঁস দিয়ে এক কিশোরী প্রাণ দিয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা। পরে তাকে ঝুলন্ত অবস্থায় থাকা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মত্যৃর প্রকৃত রহস্য জানা যাবে।’

স্কুলছাত্রীর স্বজনদের বরাত দিয়ে তিনি আরও জানান, গত ৩১ মে ওই কিশোরী এক বান্ধবীকে নিয়ে কক্সবাজারে জিসান (২২) নামে তরুণের সঙ্গে দেখা করতে যায়। সেখানে জিসান তার সঙ্গে দেখা করতে আসেনি। ভিকটিমের সঙ্গে থাকা বান্ধবী তাকে চলে আসতে বললেও সে ফিরে আসেনি। পরে তার বান্ধবী একা চট্টগ্রামে ফিরে আসে। ভিকটিম কক্সবাজার থেকে যান, ১ জুন রাত সাড়ে ১০টায় কক্সবাজার থেকে চট্টগ্রামের বাড়িতে ফিরে। পরদিন স্কুলের ইংরেজি পরীক্ষায় অংশ নেয় সে। শুক্রবার ভোরে ওই ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে প্রাণ দেয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বায়েজিদ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
 
/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী