বসতঘরে লাগা আগুনে পুড়ে রোগীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০২২, ১০:০৬আপডেট : ০৪ জুন ২০২২, ১৩:২৬

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে মারা গেছেন মো. ফোরকান (৪৪) নামে এক ব্যক্তি। শনিবার (৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকায় মো. মঞ্জু নামে এক ব্যক্তির বসতঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান বলেন, ‘আট কক্ষ বিশিষ্ট ঘরে ভোর সাড়ে ৫টায় আগুন লাগে। দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফোরকান নামে এক ব্যক্তি পুড়ে মারা গেছেন। আগুন লাগার সময় তিনি ঘরের একটি কক্ষে ছিল। তাকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়নি। তিনি অসুস্থ প্যারালাইসিসের রোগী ছিলেন, হাঁটা-চলা করতে পারতেন না। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মশার কয়েল থেকে আগুনের উৎপত্তি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

ওই ঘরের বাসিন্দা মো. মঞ্জু বলেন, ‘আমার ছোট বোনের স্বামী শাহজাহান আগুনে পুড়ে মারা গেছেন। ছোট বোন ও তার স্বামী আমার ছোট ভাই সালাহ উদ্দিনের বিয়ে উপলক্ষে বেড়াতে এসেছিল। গত পাঁচ দিন আগে ছোট ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ, টাকা, একটি মোটরসাইকেল, তিনটি ফ্রিজসহ অনেক মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। ছোট ভাই প্রবাস থেকে এসেছে মাত্র এক মাস হয়েছে। তার পাসপোর্ট-ভিসা সবই আগুনে পুড়ে গেছে।’

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম