শেভ করার সময় স্বামীকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি 
০৫ জুন ২০২২, ১৮:৩১আপডেট : ০৫ জুন ২০২২, ১৮:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবতী ইউনিয়নে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে ব্লেড দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ জুন) দুপুর ১২টায় ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম শুক্কুর আলী (৫০)। তার বাড়ি বরিশাল। 

এ ঘটনায় অভিযুক্ত স্ত্রী শিল্পী বেগমকে (৪০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

স্থানীয় ইউপি সদস্য মো. শাহাবুদ্দিন বলেন, শুক্কুর আলী ও তার স্ত্রী শিল্পী বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। বেলা ১১টায় শুক্কুর আলী ঘরে শেভ করছিলেন। এ সময় স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। এক পর্যায়ে স্বামীর হাতে থাকা শেভিং রেজার থেকে ব্লেড নিয়ে নেন শিল্পী। পরে ওই ব্লেড দিয়ে স্বামী গলা কেটে ফেলেন তিনি। শুক্কুর ও শিল্পী দম্পতির এক মেয়ে ও দুই ছেলে রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। অভিযুক্ত স্ত্রীকে আটকে হাজতে পাঠানো হয়েছে। এছাড়া মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি বিস্তারিত পরে জানানো হবে।

/টিটি/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি