সরকারি প্রকল্পের বালু নিয়ে বাণিজ্য, আড়াই লাখ টাকা জরিমানা

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৫ জুন ২০২২, ১৯:১৩আপডেট : ০৫ জুন ২০২২, ১৯:১৩

কক্সবাজার টেকনাফের সাবরাং ট্যুরিজম পার্কের ভূমি ভরাটের বালু অন্য কাজে বিক্রি করে দেওয়ার ঘটনায় ফয়সাল ডিউক নামের এক ব্যক্তিকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তি ট্যুরিজম পার্কে বালু ভরাটের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না হারবার কোম্পানির কর্মকর্তা।

রবিবার (৫ জুন) সকালে টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুল হক চৌধূরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বাস্তবায়নাধীন সাবরাং ট্যুরিজম পার্কে বালু ভরাটের কাজ পায় চায়না হারবার নামে একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির কাজ তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তা ফয়সাল ডিউকের বিরুদ্ধে সেখান থেকে অন্যত্র বালু বিক্রির অভিযোগ উঠে। অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা মেলে। পরে অভিযুক্ত ডিউককে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয়রা জানান, ট্যুরিজম পার্কের বালু ভরাটের জন্য চায়না হারবার কোম্পানিকে নিয়োগ দেওয়া হয়। কিন্তু কোম্পানিটির কর্মকর্তা ফয়সল ডিউকের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র এ প্রকল্পের জন্য সরবরাহ করা বালু অন্যত্র বিক্রি করে লাখ লাখ টাকার বাণিজ্য করে আসছিল। সর্বশেষ চক্রটি সড়ক সংস্কারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০০ ট্রাক বালু বিক্রির চুক্তি করে। তার মধ্যে ৪০ ট্রাক বালু সরবরাহের পর অভিযানে বিষয়টি ধরা পড়ে।

প্রসঙ্গত, সাবরাং অর্থনৈতিক জোন প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন একটি প্রকল্প। শাহপরীর দ্বীপ সংলগ্ন চর থেকে বালু উত্তোলন করে জোনের প্রায় ১১০০ একর জমির ভরাট কাজ করা হচ্ছে।

 

/আরকে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম