রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

টেকনাফ প্রতিনিধি
০৬ জুন ২০২২, ১২:৪৯আপডেট : ০৬ জুন ২০২২, ১৩:০৪

কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া ও শালবন রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুন) সকালে এসব ক্যাম্পের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। 

মৃতরা হলো-টেকনাফের নয়াপাড়া মৌচনি ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা কামাল সাদেক (৭) এবং একই ক্যাম্পের মো. ইয়াছার (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শালবন ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের পাশের মাঠে খেলছিল দুই শিশু। খেলা শেষে পুকুরে নামলে তারা নিখোঁজ হয়। পরে লোকজন এসে উদ্ধার করে ক্যাম্পের ভেতরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের নেতা মো. ইসলাম জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পারিবারিকভাবে দাফনের প্রস্তুতি চলছে।

আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬-এপিবিএনের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, লোকজনের সহাতায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়: তদন্ত কমিটি
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের অবহেলা ছিল: তদন্ত কমিটি
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি