বাংলাদেশ থেকে ভারতে গেলো আরও ৮২ মেট্রিক টন এলপিজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৮ জুন ২০২২, ১৭:৩৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৭:৩৮

বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতিক্রমে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৮২ মেট্রিক টন তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ভারতে পাঠানো হয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর চাহিদা মেটাতে বুধবার (৮ জুন) দুপুরে পাঁচটি ট্যাংকলরিতে এসব গ্যাস ইন্ডিয়ান অয়েল করপোরেশনের অধীনে ত্রিপুরা রাজ্যের বিশালগড়ের প্লান্টে সরবরাহ করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার দুটি ট্যাংকারে করে আরও ৩৩ টন এলপিজি ত্রিপুরায় পাঠানো হয়। এই নিয়ে দুই দফায় ১১৫ মেট্রিক টন গ্যাস বাংলাদেশ থেকে ত্রিপুরায় পৌঁছেছে।

বাংলাদেশ-ভারতের সমঝোতা চুক্তির আওতায় ওই গ্যাস ভারতে রফতানি করে বাংলাদেশের ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড। আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মৌ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মহসিন আহমেদ সরকার জানান, বাংলাদেশের তিনটি গ্যাস কোম্পানি ভারতে ৫০ হাজার টন করে এলপিজি রফতানি করবে।

তিনি জানান, চুক্তি অনুযায়ী ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ভারতের ত্রিপুরায় ৪৯ হাজার ২৫৬ মেট্রিক টন এলপিজি ভারতের ত্রিপুরা রাজ্যে সরবরাহ করবে। এগুলোর সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

আখাউড়া স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আনিছুল হক ভূঁইয়া জানান, এসব গ্যাস টনপ্রতি ৯৭৭.৫৪ ডলারে ভারতে রফতানি হচ্ছে। বুধবার দুপুরে পাঁচ ট্যাংকারে করে ৮২ টন এলপিজি গ্যাস ভারতে রফতানি হয়। এগুলো সৌদি আরব, কাতার থেকে আমদানি করে বাংলাদেশ পরিশোধন করে ভারতে রপ্তানি করছে। ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোতে গ্যাস পৌঁছে দিতে পরিবহন খরচ অনেক বেশি পড়ায় বাংলাদেশের কাছ থেকে গ্যাস নেওয়ার প্রস্তাব দিয়েছিল ভারত।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৯ সালের ৫ অক্টোবর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সময় উভয় দেশের মধ্যে এক সমঝোতা হয়। সে অনুযায়ী বাংলাদেশ ত্রিপুরার ইন্ডিয়ান করপোশেনের (ওএনজিসি) বিশালগড় বটলিং প্লান্টে ট্যাংকারে করে এলপিজি সরবরাহে সম্মত হয়। ওই সমঝোতা অনুসারে বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ওমেরা, বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করছে ইন্ডিয়ান অয়েল করপোরেশন। কলকাতার হলদিয়া বন্দর থেকে শিলিগুড়ি পার হয়ে আগরতলায় তরল গ্যাস পরিবহনে এক হাজার ৬৪০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এলপিজি সরবরাহ করতে মাত্র ২৫০ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে।

/এফআর/
সম্পর্কিত
জুনে কমলো এলপিজির দাম 
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী