আয়না পড়া দেওয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণ, কবিরাজের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুন ২০২২, ২০:১২আপডেট : ০৮ জুন ২০২২, ২০:১২

চট্টগ্রামে স্কুলছাত্রীক ধর্ষণের অভিযোগে মো. হারুন (৫৫) নামে এক কবিরজাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দিয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামি এনামুল হক ও তার স্ত্রী সবুরা খাতুন ওরফে সুরমাকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামি আদালতে অনুপস্থিত ছিল। আসামি হারুন জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর ছুনিমিঝির বাড়ির মৃত মাওলানা আব্দুল কুদ্দুসের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ জানুয়ারি চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন মধ্যম আজমনগরে কবিরাজ হারুনের ঘরে ধর্ষণের শিকার হয় ওই শিশু।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ঘটনার সময় ওই ছাত্রী তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে থাকা অবস্থায় ওই বছরের ২১ জানুয়ারি তার নানার বাড়ির পার্শ্ববর্তী একজনের ঘরের পানির মোটর চুরি হয়ে যায়। মোটরটি কে নিয়ে গেছে তা জানার জন্য হারুন কবিরাজের কাছে গিয়ে আয়না পড়ায় দেখার জন্য বলে। কবিরাজ জানায়, আয়না পড়া দেখার জন্য কুমারি মেয়ে দরকার। এ সময় ওই ছাত্রীকে কবিরাজের কাছে নিয়ে যায়। হারুন তাকে একটি পৃথক কক্ষে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় ২০১৬ সালের ২৪ জানুয়ারি মামলা করেন। পুলিশ তদন্ত শেষে তিন জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত আট জনের সাক্ষ্য গ্রহণ করে বুধবার রায় ঘোষণা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সরকারি কৌঁসুলি খন্দকার আরিফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি হারুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) তথা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত তিন লাখ টাকা অর্থদণ্ডও করেন এবং অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম