এবার কক্সবাজারে পুলিশের ওপর হামলা, পরিদর্শক হাসপাতালে

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২২, ১৯:০১আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:০১

কক্সবাজারের পেকুয়ায় মাদক কারবারির হামলায় কানন সরকার নামের এক পুলিশ  কর্মকর্তা আহত হয়েছেন। আহত পুলিশ কর্মকর্তা পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) পদে কর্মরত আছেন। বুধবার (৯ জুন) রাত ১১টার দিকে পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নে চর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পেকুয়ায় শাহ আলম নামের এক মাদক কারবারিকে আটক করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এই ঘটনায় ওই মাদক কারবারির বাড়ি ঘেরাও করে রাখলেও তাকে আটক করতে পারেনি পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (চকরিয়া-পেকুয়া সার্কেল) তৌফিকুল আলম বলেন, গোপন সংবাদে পেকুয়া থানা পুলিশ জানতে পারে, মাদক কারবারি শাহ আলম মাদক বিক্রির প্রস্তুতি নিচ্ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে ধরতে গেলে পুলিশের ওপর হামলা শুরু করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কানন সরকারসহ পুলিশের বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলাকারী মাদক কারবারিকে ধরার জন্য অভিযান জোরদার করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার সকালে জুরাইন রেলগেট এলাকায়ও পুলিশের ওপর হামলা চালান স্থানীয়রা। এতে তিন পুলিশ আহত হয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী