র‌্যাব পরিচয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের টার্গেট ছিল তাদের

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২২, ২১:২৬আপডেট : ০৯ জুন ২০২২, ২১:২৬

কক্সবাজারে র‌্যাব পরিচয়ে ডাকাতি, ছিনতাই ও অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৯টার দিকে উখিয়ার বালুখালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট এলাকার আকবর আলী মুন্সীর ছেলে সুমন মুন্সী (৩০) ও উখিয়ার ময়নারঘোনা এলাকার মৃত মো. আবুর ছেলে শহিদ সিকদার (৪০)।

দুপুরে প্রেস ব্রিফিংয়ে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর মনজুর মেহেদী।

মেজর মনজুর মেহেদী বলেন, ‘উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারের বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে র‍্যাব পরিচয়ে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি, অপহরণ ও ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল একটি চক্র। চক্রের সদস্য সুমন মুন্সী এবং তার দুই সহযোগী মো. কাশেম ও শহিদ সিকদার উখিয়ার থ্যাইংখালী থেকে এক রোহিঙ্গাকে র‍্যাব পরিচয়ে অপহরণ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তাদের ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে ছাড়া পান ওই রোহিঙ্গা। কোরবানির ঈদকে সামনে রেখে র‍্যাব পরিচয়ে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণের টার্গেট নিয়েছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

তিনি বলেন, ‘গ্রেফতারের পর তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুই রাউন্ড কার্তুজ, র‍্যাবের ভুয়া দুটি আইডি কার্ড, র‍্যাবের দুটি জ্যাকেট, একটি হাতকড়া, দুটি পিস্তলের কাভার ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়। সুমন মুন্সীর বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম