চট্টগ্রামে এবার কোরবানি হবে ৮ লাখ ২১ হাজার পশু

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
১০ জুন ২০২২, ১৯:০১আপডেট : ১০ জুন ২০২২, ১৯:০১

আসন্ন ঈদুল আজহায় চট্টগ্রামে এবার আট লাখ ২১ হাজার পশু কোরবানি দেওয়া হবে। চট্টগ্রাম মহানগরী ও ১৫ উপজেলার মধ্যে এসব পশু কোরবানি করা হবে। এর মধ্যে চট্টগ্রামের ১৫ উপজেলা এবং নগরীর খামারগুলোতে কোরবানি যোগ্য পশু আছে সাত লাখ ৯১ হাজার ৫০১টি। সে হিসেবে ঘাটতি রয়েছে ২৯ হাজার ৫৯৯টি পশু। এ ছাড়া ঈদুল আজহাকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে পশু বিক্রির জন্য নিয়ে আসেন ব্যাপারীরা। সে সঙ্গে মৌসুমি ব্যবসায়ীরাও কোরবানিকে টার্গেট করে পালন করেন গবাদি পশু। সবমিলিয়ে এবার চট্টগ্রামে পশুর সংকট হবে না বলে দাবি করছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন।

জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে এবার কোরবানিতে আট লাখ ২১ হাজার পশুর প্রয়োজন হবে। এর মধ্যে গরু পাঁচ লাখ ৩৫ হাজার ৮০৩, মহিষ ৬৬ হাজার ২৩৭, ছাগল ও ভেড়া এক লাখ ৮৯ হাজার ৬২ এবং অন্যান্য ৯৯টি পশু রয়েছে। ২০২১ সালে সাত লাখ ৪২ হাজার ৪৫৫টি পশু জবাই করা হয়। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন হয় সাত লাখ ৫৬ হাজার ৩৩৪টি পশু। ২০২০ সালে সাত লাখ ৩৫ হাজার ৫৫৬টি পশু জবাই করা হয়। ওই বছর স্থানীয়ভাবে ছয় লাখ ৮৯ হাজার ২২টি পশু উৎপাদিত হয়েছিল।

এদিকে, মীরসরাই উপজেলায় ৫৭ হাজার ৬৮০, সীতাকুণ্ডে ৪৪ হাজার ২৪৮, সন্দ্বীপে ৬৯ হাজার ২২৩, ফটিকছড়িতে ৫১ হাজার ২৩৫, রাউজানে ৩৮ হাজার ৬৩৫, রাঙ্গুনিয়ায় ৪৫ হাজার ৮১৮, হাটহাজারীতে ৪৪ হাজার ৬৪৬, বোয়ালখালীতে ৪৮ হাজার ১৩৩, পটিয়ায় ৭২ হাজার ৩১৭, চন্দনাইশে ৪০ হাজার ৮৫৪, আনোয়ারায় ৬৩ হাজার ৬৬৬, সাতকানিয়ায় ৪২ হাজার ১৬৯, লোহাগাড়ায় ৪৩ হাজার ৯৭৮, বাঁশখালীতে ৪১ হাজার ৭৮৩, কর্ণফুলীতে ৫৪ হাজার ৯৭৯, কোতোয়ালিতে চার হাজার ৭০২, ডবলমুরিংয়ে ৯ হাজার ১৬৭, পাঁচলাইশ থানা এলাকায় ১৮ হাজার ২৫০টি কোরবানিতে বিক্রিযোগ্য পশু আছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. দেলোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার চট্টগ্রামে পশুর সংকট হবে না। স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই কোরবানি মিটবে। এর মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকেও ব্যাপারীরাও চট্টগ্রামে পশু বিক্রির জন্য নিয়ে আসবে। একইসঙ্গে চট্টগ্রামের মৌসুমি ব্যবসায়ীরাও কোরবানকে টার্গেট করে পশু পালন শুরু করেছেন। এ কারণে চট্টগ্রামে এবার কোরবানিতে পশু সংকট হবে না।’

/এফআর/
সম্পর্কিত
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী