গোপন কক্ষে ২ জন

কুমিল্লা প্রতিনিধি
১৫ জুন ২০২২, ০৯:৩৩আপডেট : ১৫ জুন ২০২২, ০৯:৩৮

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। ভোট শুরুর পর ৫ নম্বর ওয়ার্ডের রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, গোপন কক্ষে দুই জন রয়েছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গোপন কক্ষে শুধু ভোটার থাকবেন। কিন্তু ওই কেন্দ্রে তা মানা হয়নি।

সরেজমিন দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটারদের জটলা। সবার গলাতেই নৌকা প্রতীকের ব্যাজ। সাংবাদিক দেখতেই ব্যাজধারী কিছু লোক কেন্দ্রের দিকে ঢুকে যায়। তারপর আবারও সারিবদ্ধভাবে ভোট দিতে দাঁড়ায়। 

জানা গেছে, রেয়াজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুটি বুথ। দুই বুথই পুরুষদের জন্য নির্ধারিত। মোট ভোটার চার হাজার ৩১২ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ওই কেন্দ্রে তেমন ভোটার উপস্থিতি দেখা যায়নি।

কেন্দ্রে আসা নৌকার ব্যাজধারী সিদ্দিক মাহাজন জানান, তারা বয়স্ক ও না বোঝা লোকদের সাহায্য করছেন।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার হাফিজুর রহমান জানান, কেন্দ্রে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুন্দর ভোটগ্রহণের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।

গোপন কক্ষে দুই জন থাকার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, ‌‘সরাসরি দেখি। ভালো করে দেখে ব্যবস্থা নেবো।’

এ বিষয়ে জানতে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের মোবাইল ফোনে কল দিলেও রিসিভ হয়নি।

নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ২৭ ওয়ার্ডে দুই লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার রয়েছেন। মোট কেন্দ্র ১০৫টি। এবারের নির্বাচনে নৌকার প্রার্থীসহ মোট পাঁচজন মেয়র প্রার্থী। ১০৮ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী ও ৩৬ জন সংরক্ষিত আসনের প্রার্থী।

/এসএইচ/
সম্পর্কিত
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
পাঁচ সিটির নির্বাচনে এনসিপির চূড়ান্ত প্রার্থী যারা
ঢাকার দুই সিটির নির্বাচন: দক্ষিণে আসিফ, উত্তরে এনসিপির প্রার্থী আদিব!
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম