বন্যাদুর্গত পরিবারগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট

খাগড়াছড়ি প্রতিনিধি
২০ জুন ২০২২, ১৮:১৮আপডেট : ২০ জুন ২০২২, ১৮:১৮

টানা তিন দিনের বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার  মেরুং ও কবাখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই ইউনিয়নের দুই শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে এসব এলাকার ফসল। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এ অবস্থায় সোমবার (২০ জুন) পর্যন্ত তাদের কাছে সরকারি ত্রাণ পৌঁছেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

বন্যাকবলিত এলাকার মানুষজন জানিয়েছেন, বন্যায় দীঘিনালা উপজেলার মেরুং ও কবাখালী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার দুই শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় আছে। পাহাড়ি ঢলে রাস্তাঘাট তলিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তলিয়ে গেছে শত একর জমির ফসল। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

কবাখালী ইউনিয়নের বাসিন্দা জাকির হোসেন বলেন, ‘তিন দিন ধরে পরিবার নিয়ে পানিবন্দি অবস্থায় আছি। এখন পর্যন্ত সরকারি কোনও ত্রাণ সহায়তা পাইনি। বাড়িঘরে পানি প্রবেশ করায় রান্নাবান্না করা যাচ্ছে না। আমরা মানবেতর জীবনযাপন করছি।’ 

দুই ইউনিয়নের দুই শতাধিক পরিবার পানিবন্দি

১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা আক্তার লাকী বলেন, ‘মেরুং ইউনিয়নে দুটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। রবিবার রাত থেকে ৫০ পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে। এসব পরিবারকে আমার পক্ষ থেকে ভুনা খিচুড়ি দেওয়া হয়েছে। এখনও শতাধিক পরিবার পানিবন্দি। কিন্তু এখন পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা না পাওয়া তাদের দেওয়া সম্ভব হয়নি।’

৩ নম্বর কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞান চাকমা বলেন, ‘ইউনিয়নের শান্তিপুর ও নারিকেল বাগানসহ বেশ কয়েকটি এলাকার শতাধিক পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে। তাদের আশ্রয়কেন্দ্রে আনা হবে। এখনও সরকারি ত্রাণ পাইনি। তাই তাদের মাঝে বিতরণ করা হয়নি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস বলেন, ‘জেলার যেসব নিম্নাঞ্চলে পানি উঠেছে, সেসব এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। তাদের নিরাপদে সরিয়ে নিতে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।’

/এএম/
সম্পর্কিত
সাত নদীর পানি বিপদসীমার ওপরে, নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
বন্যা-জলাবদ্ধতায় ফসলহানি: হাওর রক্ষায় টেকসই পরিকল্পনার আহ্বান
‘পানিতে পচে গেলো কষ্টের ফসল, সারা বছর খাবো কী’
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি