আরও ২ নবজাতকের নাম রাখা হলো পদ্মা ও সেতু

কুমিল্লা প্রতিনিধি
২১ জুন ২০২২, ১৬:৫৯আপডেট : ২১ জুন ২০২২, ১৬:৫৯

কুমিল্লার বরুড়া উপজেলার শশইয়া এলাকার সোহাগ ও ঝুমুর দম্পতির ঘরে জন্ম হয়েছে যমজ শিশুর। তাদের নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার (২১ জুন) নরমাল ডেলিভারিতে এই দুই নবজাতকের জন্ম হয়।

জানা গেছে, নবজাতকদের মায়ের নাম ঝমুর আক্তার ও বাবার নাম সোহাগ। তিনি সৌদি প্রবাসী।

মা ঝুমুর আক্তার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের স্বপ্নের পদ্মা সেতু কয়েকদিন পর চালু হবে। আমার ইচ্ছা অনুযায়ী ডাক্তার বড় মেয়ের নাম পদ্মা ও ছোট মেয়ের নাম সেতু রাখেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল হাসান সোহেল বলেন, ‘নরমাল ডেলিভারিতে নারীদের আগ্রহী করতে অনেক আগ থেকেই কাজ করছি। এই দুই নবজাতকও নরমালে হয়েছে। নবজাতক ও তাদের মা সুস্থ আছে। তাদের জন্মের পরই তাদের নাম রাখতে বলে পরিবার। পরে তাদের পদ্মা ও সেতু নাম দিয়েছি। তাদেরকে ফুলেলে শুভেচ্ছা ও উপহার দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কেউ যখন পদ্মা সেতু করতে অর্থ দেয়নি তখন প্রধানমন্ত্রী নিজ দেশের টাকায় পদ্মা সেতু করে দেখিয়েছেন। এই ঘটনাকে স্মরণ করিয়ে রাখতেই মূলত আমি তাদের এমন নাম রেখেছি।’

এদিকে, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আশরাফুল ইসলাম অপু ও এনি বেগম দম্পতির ঘরেও একসঙ্গে তিন শিশুর জন্ম হয়েছে। তাদের নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু। এমন নাম রাখায় সোমবার (২০ জুন) এই তিন শিশুর জন্য সোনার চেইন ও অন্যান্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এফআর/
সম্পর্কিত
১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা
পদ্মা সেতু হয়ে শেষ দিনে স্বস্তির ঈদযাত্রা
ঈদযাত্রায় পদ্মা সেতুতে ৪৮ ঘণ্টায় টোল আদায় প্রায় ১০ কোটি টাকা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম