২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে প্রায় ৫ কোটি টাকা টোল আদায়

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১০ এপ্রিল ২০২৪, ১৪:০১আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৪:০১

ঈদুল ফিতরে গাড়ির চাপ থাকায় ২৪ ঘণ্টায় পদ্মা সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার গাড়ি। টোল আদায় হয়েছে ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭শ টাকা। 

বুধবার দুপুরে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর মাওয়া প্রান্ত থেকে পার হয় ৩০ হাজার ৩৩০ টি যানবাহন। টোল আদায় হয়েছে ২ কোটি ৭৬ লাখ ৩৭ হাজার ৯শ টাকা।

অন্যদিকে, জাজিরা প্রান্ত থেকে সেতু পার হয় ১৪ হাজার ৮৭৪টি যানবাহন। টোল আদায় হয় ২ কোটি ১৩ লাখ ৫৬ হাজার ৮শ টাকা। পদ্মা সেতুর দুই প্রান্তে মোট ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭শ টাকা টোল আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালের দিকে সেতুর মাওয়া প্রান্তে ঘরমুখো যানবাহনের বেশ চাপ দেখা গেলেও বুধবার সকাল থেকে পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। টোল বুথগুলো অপেক্ষা করছে যানবাহনের।

পদ্মা সেতুর উভয়প্রান্তে ১৪টি বুথে টোল আদায় হচ্ছে। মাওয়া প্রান্তে মোটরসাইকেলের চাপ থাকায় বুথ বাড়িয়ে দুটি করা হয়েছে। এখানে সর্বমোট সাতটি বুথে টোল আদায় হচ্ছে।

/এমএএ/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম