জামায়াত নেতা শামসুজ্জামান হেলালী কারাগারে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২২, ১৬:৫১আপডেট : ২৫ জুন ২০২২, ১৬:৫১

চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর মুহাম্মদ শামসুজ্জামান হেলালীকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৪ জুন) রাত সাড়ে ১১টায় বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। তিনি বাদুরতলা এলাকার আরাকান হাউজিং সোসাইটির সাত্তার ম্যানশনের মো. আব্দুস সাত্তারের ছেলে।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেফতার মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। এর মধ্যে তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। পরোয়ানা মূলে তাকে গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শামসুজ্জামান হেলালী ২০১০ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর সমর্থন নিয়ে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।

/এফআর/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী