ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
২৫ জুন ২০২২, ১৮:০২আপডেট : ২৫ জুন ২০২২, ১৮:০২

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় তৃপ্তি ধর (৩২) নামে এক নারী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৫ জুন) দুপুর ১টায় নগরের কোতোয়ালি থানার ফিশারিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তৃপ্তি ধর কুমিল্লার দেবীদ্বার এলাকার সুত্রধর পাড়ার বাসিন্দা। তিনি নগরের নন্দন কানন এলাকার অপূর্ব চৌধুরীর বাসায় ভাড়ায় থাকতেন। 

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, নারী মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ঘাতক ট্রাকচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম