হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ২৮ দোকান

নোয়াখালী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৭আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৪৯

হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ২৮ দোকান নোয়াখালীর হাতিয়া উপজেলার  সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারে আগুনে ২৮টি দোকান ঘর পুড়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চরচেঙ্গা বাজারে ভয়াবহ এ অগ্নিকাণ্ড ঘটে।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চরচেঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক হাজী রুহুল আমিন কোম্পানি জানান, রাতে বাজারের প্রধান গলির মহিউদ্দিনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এসে পাম্প মেশিন ব্যবহার করে প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সোহেল স্টোর, খলিল মেম্বার এর দোকান, বাহার মোবাইল, সোলায়মান স্টোর, মহিউদ্দিন স্টোর, রঘুনাথ স্টোর, ইব্রাহিম স্টোর, আজাদ স্টোর, ইমাম স্টোর, আমিন চা স্টল, আব্দুল হক বস্ত্রবিতান, জাবের বস্ত্র বিতান, খায়ের মোবাইল অ্যান্ড কম্পিউটার, মিরাজ স্টোর, ইলিয়াছ কম্পিউটার অ্যান্ড ফার্ম, আমির স্টোর, বেলায়েত মেশিনারিসহ ২৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত দুই কোটি টাকার ক্ষতি হয়েছে। হাতিয়ায় আগুনে পুড়ে গেছে ২৮ দোকান

এদিকে, হাতিয়া উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়। তাই সেখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

/বিটি/এপিএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম