ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেলো ৩ জনের

কুমিল্লা প্রতিনিধি 
২৯ জুন ২০২২, ১৯:০২আপডেট : ২৯ জুন ২০২২, ১৯:০২

কুমিল্লায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জন প্রাণ হারিয়েছেন। ঘটনাস্থলেই প্রাণ হারান অটোরিকশার চালক। পরে আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরও দুই জন মারা যান। বুধবার (২৯ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার সংচাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা বলেন, বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে কুমিল্লামুখী একটি মালবাহী ট্রাক ও ব্রাহ্মণবাড়িয়ামুখী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলে প্রাণ হারান অটোরিকশা চালক কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার রানীগাছ এলাকার ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯)। গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান রানীগাছ এলাকার মুর্শিদ মিয়ার ছেলে মোহাম্মদ জিলানী (৩৫) ও ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল মুন্সী বাড়ির জয়নাল আবদীনের ছেলে মো. নাজমুল হাসান (২৬)।

বিকাল সাড়ে ৫টায় হাসপাতালে দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামাল উদ্দিন। তিনি বলেন, ঘটনাস্থলে একজন এবং কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জন মারা গেছেন। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ উদ্ধার করে ফাঁড়িতে এনেছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম