প্রেমিকার ছোটবোনকে হত্যা, যুবকের আমৃত্যু কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুন ২০২২, ২২:৪৩আপডেট : ২৯ জুন ২০২২, ২২:৪৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিকার ছোটবোনকে হত্যার ঘটনায় মাইন উদ্দিন (২৮) নামের এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। দণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত মো. হোরনের ছেলে।  

বুধবার (২৯ জুন) দুপুর ১২টায় জেলার অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। ২০১২ সালের ৮ মে বিকাল ৪টায় মাইন উদ্দিন তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে। তাদের অন্তরঙ্গ মুহূর্তে দেখে ফেলে কিশোরীর ছোটবোন। পরে ছোটবোনকে কাঠের টুকরো দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধে হত্যা করা হয়। লাশ বাড়ির পাশের ঝোপে ফেলে দেয় হত্যাকারী। পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় ১১ মে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (এসআই) তানভীর বাদী হয়ে নিহতের বোন ও তার প্রেমিককে আসামি করে একটি মামলা দায়ের করে।    

তিনি আরও বলেন, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যপ্রমাণ শেষে বুধবার দুপুরে রায় ঘোষণা করেন আদালত। রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, তার প্রেমিকার তৎকালীন বয়স ১৬ বছরের কম হওয়ায় শিশু আদালতে মামলা বিচারাধীন। 

/টিটি/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম