পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে কাজ চলছে: দুদক মহাপরিচালক

চাঁদপুর প্রতিনিধি
০৩ জুলাই ২০২২, ১৩:৩৫আপডেট : ০৩ জুলাই ২০২২, ১৩:৩৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং) মাহমুদুল হোসাইন খান বলেছেন, ‌‘বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে মানিলন্ডারিং আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

রবিবার (৩ জুলাই) সকালে দুদকের চাঁদপুর জেলার সমন্বিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, ‘পাচার অর্থ ফিরিয়ে আনতে দুই দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বিদেশি রাষ্ট্রগুলোর কাছে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিউচ্যুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়। যদি বিদেশি রাষ্ট্র সঠিক তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করে, তাহলে টাকাগুলো উদ্ধারে পদক্ষেপ নেওয়া সম্ভব। আমরা সেই চেষ্টাই করছি।’

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোসাইন আকন্দ, দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ ও অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় প্রমুখ।।

/এসএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের