ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, ২ জনের মৃত্যুদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ১৩:২৭আপডেট : ০৫ জুলাই ২০২২, ১৩:২৭

লক্ষ্মীপুরে আলমগীর হেসেন নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দুই জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো—সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের মেহেদী হাসান রুবেল ওরফে হাসিম (৩৪) ও একই এলাকার কাঠালী বাড়ির ফয়েজ আহাম্মদ (২৭)। ভুক্তভোগী আলমগীর রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের মৃত বশির উল্যার ছেলে। 

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান আদালতে উপস্থিত ছিলেন। ঘটনার পর থেকে গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন তিনি। তবে দণ্ডপ্রাপ্ত আরেক আসামি ফয়েজ ঘটনার পর থেকে পলাতক রয়েছে। একই মামলা থেকে সাগর নামে একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, ২০০৯ সালের ২০ আগস্ট রাতে ব্যবসায়িক সঙ্গী আলমগীরের কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে ফয়েজের সহায়তায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে মেহেদী। ঘটনার পর আলমগীরের ভাই হুমায়ুন কবির সদর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন। ওই মামলা তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম। আদালত সাক্ষ্য-প্রমাণ ও গ্রেফতার মেহেদীর জবানবন্দির ভিত্তিতে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।

/এসএইচ/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মীর মৃত্যুর অভিযোগ
চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে যুবককে কুপিয়ে হত্যা করলো কারা?
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের