র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুলাই ২০২২, ২১:১৫আপডেট : ০৫ জুলাই ২০২২, ২১:১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‍্যাবের সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ তিন জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে সুমন (২৮) নামে এক র‍্যাব সদস্যও রয়েছেন। র‍্যাবের দেওয়া তথ্যমতে অপর দুজন হলেন- মাদক ব্যবসায়ী নাসির মিয়া (৪০) ও র‍্যাবের সোর্স খোকন (৩৫)।

র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাফি উদ্দিন মো. জুবায়ের জানান, বিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এর ২৩ সদস্যের একটি আভিযানিক দল আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী গ্রাম কল্যাণপুরে অভিযানে যায়। এ সময় গ্রামের সংঘবদ্ধ মাদক ব্যবসায়ীরা র‍্যাবকে লক্ষ্য করে দা-বটি নিয়ে এলোপাতাড়ি হামলা চালায়। এ সময় র‍্যাব পাল্টা আক্রমণ করলে ঘটনাস্থলে এক মাদক ব্যবসায়ীসহ তিন জন আহত হন।

পরে অতিরিক্ত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৩৩ বোতল ফেনসিডিল কয়েটি দা-বটি উদ্ধার করে। আহত তিন জনকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত নাসির মিয়াকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসে র‍্যাব।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাঈদুর রহমান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে আহত ব্যক্তির হাতে এবং পায়ে দুটি গুলি লেগেছে। তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। তার অবস্থা সম্পর্কে এখনই সার্বিকভাবে বলা যাচ্ছে না। তাকে প্রাথমিক চিকিৎসার শেষে আমরা ভর্তি দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম