একটি পুরনো মোবাইলের জন্য যুবককে হত্যা, মায়ের কান্না

কুমিল্লা প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ১৯:৪০আপডেট : ০৬ জুলাই ২০২২, ১৯:৪০

কুমিল্লার চৌদ্দগ্রামে পুরনো মোবাইল কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে আবদুর রউফ নয়ন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে আহাজারি করছেন নিহতের মা ও সন্তানরা।  

বুধবার (৬ জুলাই) সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রউফ নয়ন (৩৮) পেশায় রাজমিস্ত্রি। তিনি একই গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে। তার তিন ছেলে ও নয় মাস বয়সী এক কন্যাসন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে জগন্নাথদীঘি ইউনিয়নের ফুলগ্রামের এক যুবক পুরনো মোবাইল বিক্রির জন্য নয়নের বাড়িতে আসেন। ওই মোবাইল কিনতে নয়নকে নিষেধ করেন প্রতিবেশী আবুল কালাম। তিনি মোবাইলটি কিনতে চান। এ নিয়ে কালামের সঙ্গে নয়নের বাগবিতণ্ডা হয়। বুধবার সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে হাঁটতে যান নয়ন। এ সময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান কালাম।

নয়নের চিৎকারে বোন আসমা আক্তারসহ স্থানীয়রা এসে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিসৎক নয়নকে মৃত ঘোষণা করেন।

কাঁদতে কাঁদতে নয়নের মা সবুরা বেগম বলেন, ‘আমার ছেলে রাজমিস্ত্রির কাজ করতো। তার কোনও শক্র নেই। পুরনো মোবাইল কেনাকে কেন্দ্র করে আমার ছেলেকে হত্যা করেছে কালাম। আমি ছেলে হত্যার বিচার চাই।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত যুবককে গ্রেফতারে অভিযান চলছে।’

/এএম/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম