কুমিল্লায় সড়কে ঝরলো কলেজছাত্রীসহ ৩ জনের প্রাণ

কুমিল্লা প্রতিনিধি
০৮ জুলাই ২০২২, ১৫:২২আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৫:২২

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীসহ তিন জন নিহত হয়েছেন। শুক্রবার (৮ জুলাই) ভোরে ও সকালে এসব দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রী শ্রাবন্তী আক্তার লাকসামের উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে। তিনি লাকসাম নবাব ফয়জুন্নেছা কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে লাকসাম হাইওয়ে ক্রসিং থানার আইসি কাইয়ুম উদ্দীন চৌধুরী জানান, মামার মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন শ্রাবন্তী। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম চন্দনা বাজার এলাকায় পেছন দিক থেকে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মামা-ভাগ্নি রাস্তায় ছিটকে পড়েন। এ সময় শ্রাবন্তীকে চাপা দেয় কাভার্ডভ্যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মামাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়‌কের কু‌মিল্লা কোটবা‌ড়ি বিশ্ব‌রোড এলাকায় মাই‌ক্রোবাস ও ট্রা‌কের সংঘ‌র্ষে আ‌নিসুর রহমান ভূঁইয়া নামে এক যাত্রী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে চাকরি করতেন। এ ঘটনায় বাসের মাইক্রোবাসের চালকসহ দুই জন আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কু‌মিল্লা-সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়‌কের ময়নাম‌তি সা‌বের বাজার পুরাতন স্কেল এলাকায় ভোর ৪টায় ব্রাক্ষণবা‌ড়িয়াগামী বাস ও কুমিল্লামুখী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। চালকের সহযোগী ছিটকে বাসের নিচে পড়ে নিহত হয়েছেন। তার পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় প্রায় ৩০ যাত্রী আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দীন জাহাঙ্গীর জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি গুলো থানায় আনা হয়েছে। লাশ থানায় আছে। পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম