চিরঘুমে মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৮ জুলাই ২০২২, ২০:১৫আপডেট : ০৮ জুলাই ২০২২, ২০:১৮

অন্তিম শয়নে শায়িত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ডো মো. আবু মুসা চৌধুরী (৬৮)। চট্টগ্রামের ফটিকছড়ির পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) দিবাগত রাত আড়াইটায় ফটিকছড়ির নিজবাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (৮ জুলাই) বাদআসর মরহুমের নিজ বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির হাইদচকিয়া গ্রামের মহব্বত আলী মুন্সী বাড়িতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভূজপুর থানা পুলিশের একটি চৌকস দল আবু মুছা চৌধুরীকে গার্ড অব অনার প্রদান করেন। একইসঙ্গে জেলা পুলিশ সুপার এস. এম রশিদুল হকের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন ভূজপুর থানা পুলিশ। এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। জানাজায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

একাত্তরে নৌ-অপারেশন এমটি অ্যাভলুজসহ অনেক সফল নৌ যুদ্ধের নায়ক আবু মুসা চৌধুরী। তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডারও ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান