কোরবানির মাংস নিয়ে বাসায় ফেরা হলো না চাচা-ভাতিজার

কুমিল্লা প্রতিনিধি
১০ জুলাই ২০২২, ২২:০৯আপডেট : ১০ জুলাই ২০২২, ২২:০৯

ঈদের দিনে কুমিল্লায় বাসচাপায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন। রবিবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার।

নিহতরা হলেন কুমিল্লার বরুড়ার উপজেলার খোশবাস উত্তর ইউনিয়নের নবীপুর গ্রামের মো.মাকছুদুর রহমান ওরফে মাসুদ রানা (৩৮) ও তার ভাতিজা ফাহাদ হোসেন (৭)। 
  
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ইকবাল বাহার জানান, নবীপুর গ্রাম থেকে কোরবানির মাংস নিয়ে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার পথে বিকাল সাড়ে ৪টায় সময়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় দুর্ঘটনায় চাচা ও ভাতিজা দুই জনই নিহত হন।
 
নিহত মাসুদ রানার মামা মাওলানা শাহ আলম বলেন,  বিকাল ৩টায় কোরবানির আনুষ্ঠানিকতা শেষে মাংস নিয়ে কুমিল্লা শহরের বাসায় যাওয়ার সময় বাসচাপায় আমার ভাগিনা ও নাতি মারা যান। তবে কীভাবে এ দুর্ঘটনা ঘটে তা আমরা এখনও জানি না। আমাদের ঈদ শেষ। 

কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আমরা জেনেছি বাসচাপায় মোটরবাইকের দুই আরোহী নিহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম