ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ১৫:৩৪আপডেট : ১২ জুলাই ২০২২, ১৭:০৯

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তেলবাহী কন্টেইনার ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টায় উপজেলার মুকুন্দপুর-হরষপুরের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মুকুন্দপুর স্টেশনের মাস্টার সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন দুপুর সাড়ে ১২টায় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে।

ট্রেনের চালক জালাল আহমেদ জানান, বেলা ১১টায় মুকন্দপুর স্টেশন অতিক্রমের কিছুক্ষণ পর দেখেন, ইঞ্জিনের পেছনের বগির তেলবাহী ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে ধোঁয়া উড়ছে। পরে পুরো ট্রেনটি নিয়ন্ত্রণে নিয়ে দাঁড় করান তিনি। আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।

এদিকে দুর্ঘটনার কারণে সিলেটগামী পাহাড়িকা আখাউড়া স্টেশনে আটকা পড়েছে। অপরদিকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস শাহজীবাজার স্টেশনে আটকা পড়েছে। এতে দুটি ট্রেনের হাজারও যাত্রী ভোগান্তির শিকার হচ্ছেন। কখন উদ্ধার কাজ শেষ হবে এ ব্যাপারে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম