চকলেট দেওয়ার কথা বলে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

চাঁদপুর প্রতিনিধি
১২ জুলাই ২০২২, ২১:০৮আপডেট : ১২ জুলাই ২০২২, ২১:৩৪

চাঁদপুরের হাজীগঞ্জে ১৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে রুহুল আমিন মজুমদার (৫৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১১ জুলাই) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মঙ্গলবার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ।

স্থানীয়রা জানান, ঈদের আগের দিন শনিবার (৯ জুলাই) বিকালে চকলেট দেওয়ার কথা বলে অভিযুক্ত রুহুল আমিন বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর কান্নাকাটি শুনে ওই বাড়ির দুই নারী ঘটনাটি দেখতে পান। পরে তাদের চিৎকার শুনে অন্যরা এগিয়ে এলে রুহুল আমিন পালিয়ে যায়। 

এ ঘটনায় কিশোরীর মা স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্যদের কাছে অভিযোগ জানান। তাদের পরামর্শ অনুযায়ী ঈদের দিন (১০ জুলাই) হাজীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া ফোর্স নিয়ে রুহুল আমিনকে আটক করেন। 

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, কিশোরীর মেডিক্যাল রিপোর্টের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো এবং মামলার ২৪ ঘণ্টার মধ্যে একমাত্র আসামি রুহুল আমিনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি