বান্দরবানে পর্যটকদের ভিড়

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৩ জুলাই ২০২২, ১২:২৯আপডেট : ১৩ জুলাই ২০২২, ২১:২১

প্রতি বছরই ঈদ আনন্দ উপ‌ভোগ কর‌তে বান্দরবা‌নের পর্যটন কেন্দ্রগু‌লো‌তে ছু‌টে আ‌সেন হাজা‌রও পর্যটক। এবারও ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। বান্দরবানের অন্যতম দর্শনীয় স্থান নীলাচল, মেঘলা, চিম্বুক, নীলগিরি, নীল দিগন্ত, তমাতুঙ্গী, ডিম পাহাড়, বগালেক, শৈলপ্রপাত, প্রান্তিক লেক ও দেবতাকুমসহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতে ঘুরছেন ভ্রমণপিপাসুরা।

স‌রেজ‌মি‌ন দেখা গে‌ছে, ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনীয় পর্যটন স্পটগু‌লো। প্রকৃতির নির্মল ছোঁয়া পেতে ঘুরে বেড়াচ্ছেন তারা।

লা‌মিয়া নামে এক পর্যটক বলেন, ‘বান্দরবা‌নের প্রতি‌টি পর্যটন কেন্দ্রই খুব সুন্দর। এগুলো নজর কা‌ড়ে সবার। আমি প্রতি বছরই ঘুরতে আসি।’

দেশি-বিদেশি পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে দর্শনী স্পটগু‌লো

ঢাকা থে‌কে আসা আখতার উস সামাদ ব‌লেন, ‘এবা‌রের ঈ‌দে সপ‌রিবা‌রে বেড়া‌তে এ‌সে‌ছি। ই‌তোম‌ধ্যে মেঘলা, নীলাচল ও নীল‌গি‌রিসহ বেশ ক‌য়েক‌টি পর্যটন কেন্দ্র ঘু‌রে দেখেছি।’

এদিকে প্রতিবা‌রের মতো এবারও পর্যটক থাক‌লেও, তার ম‌ধ্যে ভ্রাম্যমাণ পর্যটকদের সংখ্যা বেশি ব‌লে জানা‌লেন বান্দরবান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপ‌তি অমল কা‌ন্তি দাশ। 

পর্যটন স্পটগুলোতে ঘুরছেন ভ্রমণপিপাসুরা

তি‌নি ব‌লেন, ‘বান্দরবা‌নে এবার ভ্রাম্যমাণ পর্যটক বে‌শি হওয়ায় বান্দরবা‌নের আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউজগুলোতে আশানুরূপ বুকিং নেই।’

ট্যুরিস্ট পুলিশের বান্দরবান জো‌নের পু‌লিশ সুপার আব্দুল হালিম জানান, পর্যটক‌দের নিরাপত্তার কথা ভে‌বে এবার আমরা ট্যুরিস্ট পু‌লি‌শের ঈ‌দের ছু‌টি বা‌তিল ক‌রো হয়েছে। সবাইকে পর্যটক‌দের নিরাপত্তার জন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
কুয়াকাটায় পর্যটকের মৃত্যু
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক