ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো গৃহবধূর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২২, ২২:৫৪আপডেট : ১৭ জুলাই ২০২২, ২২:৫৪

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মুত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুরে এ ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার ওই এলাকার কালন মিয়ার মেয়ে।

নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে নয়নপুর নামক স্থানে  ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ইজিবাইক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মারা গেছে। তাকে ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের