পাহাড়ে দুই পক্ষের গোলাগুলি, নিহত ১

খাগড়াছড়ি প্রতিনিধি
১৮ জুলাই ২০২২, ১০:০২আপডেট : ১৮ জুলাই ২০২২, ১৪:১৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যদের মধ্যে গোলাগুলিতে উত্তম ত্রিপুরা (২৬) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (১৮ জুলাই) ভোরে উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উত্তম ত্রিপুরা পার্শ্ববর্তী হেডম্যান পাড়ার সুনিল ত্রিপুরার ছেলে। 

তাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুকুমার ত্রিপুরা জানান, ভোর ৫টা থেকে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের মধ্যে প্রায় আধাঘণ্টা গোলাগুলি হয়। এ ঘটনায় ইউপিডিএফ কর্মী উত্তম কুমার ত্রিপুরা ঘটনাস্থলেই মারা গেছেন।

মাটিরাঙ্গার তবলছড়ি পুলিশ ফাড়ির ইনচার্জ মনির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।

মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলী জানান, খবর পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে একজনের লাশ ও একটি রাইফেল পড়ে থাকতে দেখা গেছে। সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান