রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে আরও ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ জুলাই ২০২২, ১৬:২২আপডেট : ১৯ জুলাই ২০২২, ১৬:২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে এক দিনমজুরের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখিল এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিনমজুরের নাম আবদুর রশিদ (৬০)। তিনি ওই এলাকার আবদুল নবীর ছেলে।

সরফভাটা ইউনিয়নের ইউপি সদস্য (মেম্বার) মোহাম্মদ দিলদার বলেন, ‘মঙ্গলবার রাতে চারটি হাতি মীরেরখিল নবী মাস্টার বাড়ি এলাকায় এসে হানা দেয়। ফজরের আজান দেওয়ার পর মসজিদে নামাজ পড়ার জন্য ঘর থেকে হন দিনমজুর আবদুর রশিদ। পথিমধ্যে হাতির কবলে পড়েন তিনি। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।’

রাঙ্গুনিয়ার সিরিঙ্গা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মুনছুর আহাম্মদ বলেন, ‘হাতির আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেছি। মৃত ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছি। তার পরিবার যাতে ক্ষতিপূরণ পায়, সেই ব্যবস্থা করবো আমরা।’

এর আগে গত ১ জুলাই রাতে বন্য হাতির আক্রমণে পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া গ্রামে আবদুল আজিজ (৬৫) এবং ২৬ জুন সন্ধ্যায় একই ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহ আলমের (৫৫) মৃত্যু হয়েছিল। তারা কৃষক ছিলেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বন্য হাতির আক্রমণে আজ একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেবে বন বিভাগ।’ 

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী