ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত

শেরপুর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০২৪, ১৪:৪৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ১৪:৪৯

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত ওমর আলী মিস্ত্রি (৫০) ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নালিতাবাড়ী মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।

তিনি জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে ওমর আলী তার উঠতি বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। রাত প্রায় ১১টার দিকে একদল বুনো হাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে তার ওপর আক্রমণ করে।

হাতির দল ওমর আলীকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে এবং পায়ে পিষ্ট করে। পরে পরিবারের লোকজন ও এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে ওমর আলীর মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে বন বিভাগের লোকজন এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ অন্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিনভর বুনো হাতির দলটি চৌকিদার টিলা ও সমেশ্চুরাসহ আশপাশের পাহাড়ি এলাকায় বিচরণ করছিল।

নিহত ওমর আলী বুনো হাতির আক্রমণে নিহত হওয়ায় তার পরিবারকে তিন লাখ টাকা সহায়তা দেওয়া হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।

রেঞ্জ কর্মকর্তা রফিকুল আরও জানান, শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নিহত ওমর আলী মিস্ত্রির জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী