নিখোঁজের ৭ ঘণ্টা পর কক্সবাজারে পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
২০ জুলাই ২০২২, ২০:৩৬আপডেট : ২০ জুলাই ২০২২, ২১:০১

কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক আবদুল্লাহর (১৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জালিয়াপালং ডেইল পাড়া সৈকত পয়েন্ট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার জালিয়াপালং ডেইলপাড়া এলাকায় সাগর তীরে ভেসে আসে স্কুলছাত্র আবদুল্লাহর মরদেহ। পরে ট্যুরিস্ট পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। তাকে উদ্ধার অভিযানে ইনানীসহ আশপাশের সাগরে কোস্টগার্ড, সি সেইফ লাইফ গার্ড ও ফায়ার সার্ভিসের টিম অংশ নেয়।

এর আগে, বেলা ১১টার দিকে স্কুলছাত্র আব্দুল্লাহ নিখোঁজ হয়। সে ঢাকার মহাখালীর বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ও এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা সেনাবাহিনীতে কর্মরত একজন চিকিৎসক বলে জানা গেছে।

পুলিশ কর্মকর্তা রেজাউল করিম আরও জানান, পরিবারের সঙ্গে বেড়াতে এসে তারা উখিয়ার ইনানী হোটেল রয়েল টিউলিপে উঠেছিল। অভিভাবকদের না জানিয়ে ইনানী সমুদ্রসৈকতে চার ‘কাজিন’ মিলে গোসল করতে নামে। গোসল সেরে তিন জন উঠতে পারলেও আবদুল্লাহ সাগরের ঢেউয়ের তোড়ে ডুবে যায়। সাত ঘণ্টা অভিযান চালিয়ে ডেইলপাড়া সৈকত এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম