হোঁচট খেয়ে পড়লেন রেললাইনে, গায়ের ওপর দিয়ে ট্রেন গেলেও বেঁচে গেলেন তরুণী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ জুলাই ২০২২, ২৩:২২আপডেট : ২২ জুলাই ২০২২, ২৩:২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিজা নামে এক তরুণীর ওপর দিয়ে ট্রেন গেলেও বেঁচে গেছেন তিনি। শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যায় আখাউড়া বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই গৃহবধূ উপজেলার বড় কুড়িপাইকা গ্রামের লিটন ভূঁইয়ার মেয়ে ও একই এলাকার জুনাইদ গাজীর স্ত্রী। সামান্য ব্যথা পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন। ঘটনার সময় স্বামী ও আরেক স্বজন তার সঙ্গে ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলার গাজীর বাজার এলাকার মো. আমজাদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় দুই তরুণী ও এক যুবক আখাউড়া তিতাস ব্রিজের ওপরে উঠে ছবি তুলছিলেন। নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আসতে দেখে তারা প্রত্যেকেই সরে যান। এর মধ্যে সবার সামনে থাকা লিজা হোঁচট খেয়ে রেললাইনে পড়ে যান। এ সময় তিনি চোখমুখ বুঝে ট্রেনের স্লিপারে শুয়ে থাকেন। তার ওপর দিয়ে ট্রেনটি চলে যায়।

তিনি আরও বলেন, আমি মূলত মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের ভিডিও করছিলাম। তখন ওই মেয়েটি ট্রেনের নিচে পড়ে থাকার ভিডিও ধারণ হয়। ট্রেনটি চলে যাওয়া মাত্র তরুণীর মাথায় পানি ঢেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে পরিবারের সদস্যরা কিছু বলতে চাননি। হাসপাতাল থেকে তারা তড়িঘড়ি করে লিজাকে বাড়িতে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসক মো. ইকরাম জানান, ওই তরুণীর শরীরে ব্যথা আছে। তবে আঘাতের কোনও চিহ্ন নেই। মানসিকভাবে অনেকটাই বিপর্যস্ত। পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, বিষয়টি তিনি শুনেছেন। খোঁজ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে রেল সেতু এলাকায় ট্রেনের ছবি কেউ যেন ধারণ না করতে পারে সর্তকতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম