বাবার মোটরসাইকেল থেকে পড়ে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট কলেজছাত্রী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০২২, ১৬:০৮আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৬:০৮

চট্টগ্রামে বাবার মোটরসাইকেলে কলেজে যাওয়ার পথে কাভার্ডভ্যানের চাপায় ফাতেহা জাহান জেবা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টায় ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফাতেহা জাহান উপজেলার সলিমপুর এলাকার মো. ফারুকের মেয়ে। তিনি এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

সলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারথী বাংলা ট্রিবিউনকে জানান, বাবার সঙ্গে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন ফাতেহা। দুপুর দেড়টায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে যান ফাহেতা। এ সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হয়েছেন ফারুক।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম