ফেনীতে এক ব্যবসায়ীকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মামুন, অপু ও জাবেদ। শুক্রবার ভোরে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন। ফেনী মডেল থানার ওসি মাহবুবব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এদের মধ্যে মামুন ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ দারায় স্বীকাররোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী ৫ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।
ওসি মোর্শেদ জানান, মামুনকে আজ সদর আদালতের বিচারক জেবু নেছার আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন । র্যাবের হাতে গ্রেফতারকৃত অপর ছিনতাইকারী জাহিদের কাছ থেকে ছিনতাইকৃত টাকার ৫ লাখ উদ্ধার করা হয় ।
ফেনীর সহকারী সিনিয়র পুলিশ সুপার শহরিয়ার আলম জানান , ঘটনার পর হতে আইনশৃঙ্খলা বাহিনী জড়িতদের গ্রেফতার ও ছিনতাইকৃত টাকা উদ্ধারে তৎপর রয়েছে ।
উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি, সোমবার দুপুর সাড়ে বারোটায় শহরের গুদাম কোয়ার্টার এলাকায় শহরের ব্যবসায়ী শহিদুল ইসলাম কামরুলকে গুলি করে সাড়ে ২২ লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা । এই ঘটনায় র্যাব -৭ ফেনী ক্যাম্প সেদিন শহরতলীর বারাহীপুর হতে জাহিদ নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেন । এসময় তার কাছ থেকে ঘটনায় ব্যবহৃত একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব ।
/এআর/








