গোসল করতে নেমে প্রাণ গেলো ২ ভাইয়ের

কুমিল্লা প্রতিনিধি
২৮ জুলাই ২০২২, ১৯:০১আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:০১

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতরা সোনাপুর মসজিদ বাড়ির জালাল উদ্দিনের ছেলে আব্দুল কাইয়ুম ফাহমিদ (৯) ও বেলাল উদ্দিনের ছেলে আব্দুর রহমান ফাওয়াজ (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তারা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। দুপুর আনুমানিক ১টায় সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরের পানিতে গোসল করতে গিয়ে তারা মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, স্থানীয় লোকজন গোসল করতে নেমে তাদেরকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম