মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১: গেটম্যান কারাগারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ জুলাই ২০২২, ২০:৪৭আপডেট : ৩০ জুলাই ২০২২, ২০:৪৭

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় রেল লাইনের গ্রেফতার গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩০ জুলাই) সাদ্দাম হোসেনের বিরুদ্ধে করা মামলায় গ্রেফতার দেখিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো. নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মীরসরাইয়ে ট্রেন দুর্ঘটনায় ১১ জন নিহতের ঘটনায় শনিবার ভোরে মামলা হয়েছে। রেলওয়ে থানার এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। অবহেলাজনিত হত্যার অভিযোগে এ মামলা করা হয়। মামলায় গেটম্যান সাদ্দাম হোসেনকে একমাত্র আসামি করা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় আদালতে আসামির বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়নি। মামলার তদন্তের স্বার্থে প্রয়োজন হলে পরে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’

মামলাটি তদন্ত করছেন সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. খোরশেদ আলম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শী এবং আহতদের সঙ্গে কথা বলে কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা বের করার চেষ্টা করবো। যাদের অবহেলা থাকবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) আর অ্যান্ড জে কোচিং সেন্টারের শিক্ষক-শিক্ষার্থীসহ ১৬ জন শুক্রবার সকাল ৮টায় হাটহাজারীর আমান বাজার থেকে মাইক্রোবাসযোগে খৈয়াছড়া ঝর্ণায় ঘুরতে যান। ঘোরাঘুরি শেষে ফেরার পথে দুপুর পৌনে ২টার দিকে বারতাকিয়া রেলওয়ে স্টেশন এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামমুখী মহানগর প্রভাতী ট্রেন। এতে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও পাঁচ জন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম