রাজ-পরীর ঘরে ৪ অতিথি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২২, ২০:৪৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ২০:৪৫

চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘ দম্পতি রাজ ও পরীর ঘরে এসেছে নতুন অতিথি। এক সঙ্গে জন্ম হয়েছে চার শাবকের। জন্ম নেওয়া বাঘের চারটি শাবকই বিরল সাদা প্রজাতির। শনিবার (৩০ জুলাই) বিকালে রাজ-পরীর ঘরে এ চার শাবকের জন্ম হয়। এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬-তে।

চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সাধারণত বাঘ একটি কিংবা দুটি করে বাচ্চা দেয়। এক সঙ্গে চারটি বাচ্চা দেওয়ার ঘটনা খুবই বিরল। তবে এক সঙ্গে পাঁচটি বাচ্চা দেওয়ার ঘটনাও আছে। জন্ম নেওয়া চার বাঘ শাবক মায়ের সঙ্গে খাঁচায় আছে। একেকটি শাবকের ওজন ৮০০ থেকে ৯০০ গ্রাম। এখন পর্যন্ত সবকটি শাবকই সুস্থ আছে।’

তিনি বলেন, জন্ম নেওয়া চারটি শাবকই সাদা। যেগুলো খুবই বিরল।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্র জানায়, ২০১৬ সালের ৯ ডিসেম্বর দরপত্রের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে ৩৩ লাখ টাকায় ১১ মাস বয়সী রাজ ও ৯ মাস বয়সী পরীকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়। ২০১৮ সালের ১৯ জুলাই রাজ-পরী দম্পতির ঘরে তিনটি ছানার জন্ম হয়। এরমধ্যে দুটি ছিল সাদা বাঘ এবং একটি ছিল কমলা-কালো ডোরাকাটা। সাদা রঙের মধ্যে একটি শাবক মারা যায়। অন্যটির নাম রাখা হয় ‘শুভ্রা’। কমলা কালো ডোরাকাটা বাঘিনীর নাম দেওয়া হয় ‘জয়া’।

পরে ২০১৯ সালের ডিসেম্বরে রাজ-পরীর ঘরে জন্ম নেওয়া শাবকের নাম রাখা হয় ‘করোনা’। ২০২১ সালের ১৪ নভেম্বর তিনটি শাবকের জন্ম হয় রাজ-পরীর ঘরে। মায়ের দুধ না পেয়ে রোগাক্রান্ত দুটি শাবক মারা যায়। একটি মায়ের কাছ থেকে আলাদা করে বাঁচিয়ে রাখতে সক্ষম হন চিকিৎসকরা। সেটির নাম রাখা হয় ‘জো বাইডেন’।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম