স্ত্রীকে নিয়ে রিসোর্টে যাওয়ার পরদিন স্বামীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি 
০১ আগস্ট ২০২২, ২২:৫৭আপডেট : ০১ আগস্ট ২০২২, ২৩:০৪

কক্সবাজার শহরের কলাতলী এলাকার এক রিসোর্ট থেকে সৌরভ সিকদার (৩৪) নামের এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কলাতলীর ডলফিন মোড় এলাকার ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত সৌরভ সিকদার কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মাস্টার হাসান শহীদের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দীন বলেন, রবিবার (৩১ জুলাই) সৌরভ সিকদার তার স্ত্রীকে নিয়ে ওই রিসোর্টে ওঠেন। পরে সোমবার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় থাকা সৌরভের মরদেহ রশি ছিঁড়ে রিসোর্টের রুমে পড়ে যায়। এ সময় তার স্ত্রীও ওই কক্ষে ছিলেন। পরে তার চিৎকারে রিসোর্টের লোকজন এসে সৌরভের দেহ মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পরিদর্শক সেলিম। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম