টেকনাফে অপহৃত ৪ জন উদ্ধার, অপহরণকারী আটক 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ০২:২৩আপডেট : ০২ আগস্ট ২০২২, ০২:২৩

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার চার বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাব। এ সময় অপহরণকারী ফরিদ আহমেদকে আটক করা হয়েছে। ফরিদ নোয়াখালীর মৃত ফজল আহমদের ছেলে।

সোমবার (১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়ার পাহাড়ি এলাকা থেকে চার জনকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধারকৃতরা হলেন- নোয়াখালী পাড়ার আমিনুর রহমান (১৪), মোহাম্মদ নূর (১৩), ইলিয়াস (৩৮) ও সৈয়দ আহাম্মদ (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ‘পাহাড়ে অপহৃতদের অবস্থান নিশ্চিত হওয়ার পর র‍্যাবসহ পুলিশের একটি দল বাহারছড়ার নোয়াখালী পাড়া পাহাড়ে আট ঘণ্টা অভিযান চালিয়ে অপহৃত চার জনকে উদ্ধার করে। এ সময় এক অপহরণকারীকে আটক করা হয়। উদ্ধার ব্যক্তিদের মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে করার চেষ্টা চলছে।’

গত ৩১ জুলাই সকালে ওই এলাকায় মো. ইলিয়াস ও সৈয়দ আহাম্মদকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। তার আগের দিন নোয়াখালী পাড়ার আমিনুর ও মোহাম্মদ নূরকে অপহরণের পর স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করেছিল রোহিঙ্গা সন্ত্রাসীরা।

/এএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম