ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০২ আগস্ট ২০২২, ২২:০২আপডেট : ০২ আগস্ট ২০২২, ২২:১৪

স্ত্রীর মৃত্যুর এক ঘণ্টা পর স্বামীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। এর ঘণ্টাখানেক পর স্বামী অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্বজনরা জানান, স্ত্রী নাফিজা (৪৫) কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুর ঘণ্টাখানেক পর স্বামী শাহাবুদ্দিনকে (৫৫) জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

শাহাবুদ্দিন জেলা শহরের দাতিয়ার গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য ছিলেন। তিনি ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হোসেনের ছেলে। 

শাহাবুদ্দিনের ছোটভাই আইনজীবী এমএম শাহাদাৎ হোসেন বলেন, আমার ভাবি বেশকিছু দিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। তাকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করা হতো। আমার ভাইও হৃদরোগে আক্রান্ত ছিলেন। গত একসপ্তাহ আগে উনাকে হার্টে রিং পরানো হয়। দুপুরের পর আমার ভাবি অসুস্থ হলে তাকে ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ডায়ালাইসিস করা হয়। পরে বিকাল ৪টার দিকে তিনি মারা যান। ভাবির মৃত্যুর পর আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় আমার ভাইও অসুস্থ হয়ে পড়েন। বিকাল ৫টার দিকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। তাদের দু'জনকে দক্ষিণ মৌড়াইল কবরস্থানে দাফন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফারুক মিয়া বলেন, অল্প সময়ের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোক নেমে এসেছে। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম