নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস, সুপারভাইজার নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ১১:৫০আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১১:৫০

লক্ষ্মীপুরের আলেকজান্ডার থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ছয় যাত্রী।

বুধবার (৩ আগস্ট) সকালে চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের মটবী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুপারভাইজার বাদশা (৩৫) রামগতি পৌরসভার আলেকজান্ডার এলাকার সুজনগ্রামের মো. মতলবের ছেলে। আহতরা হলেন- বাসের স্টাফ মফিজুল ইসলাম, যাত্রী রাজন আহমেদ, মাহমুদুল হাসান, দেলোয়ার হোসেন, আদিব রহমান ও শাহাদাত হোসেন।

পুলিশ ও আহতরা জানায়, সকালে রামগতি থেকে যাত্রী নিয়ে হিমাচল পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ঘটনাস্থল পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বাসের সামনে চলে আসে। এ সময় অটোরিকশাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে খালে পড়ে যায়।

বাস স্টাফ মফিজুল ইসলাম বলেন, অটোরিকশায় যাত্রী ছিল। যদি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হতো তাহলে আরও বড় দুর্ঘটনা ঘটতো। অটোরিকশাকে রক্ষা করতে গিয়েই আমরা দুর্ঘটনার শিকার হয়েছি। এতে আমার সহকর্মী মারা গেছেন।

চন্দ্রগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বলেন, দুর্ঘটনায় বাসের সুপারভাইজার মারা গেছেন। মরদেহ ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাস উদ্ধারের চেষ্টা চলছে।

/এএম/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম