বাবা হত্যার বিচার দাবিতে সড়কে ৩ সন্তান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২২, ১৯:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৯:১৪

বাবা হত্যার বিচার দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বুকে ফেস্টুন নিয়ে মানববন্ধন করেছে তিন সন্তান। তারা হাটহাজারী থানার চিকনদন্ডি ইউনিয়নের বাসিন্দা নিহত আব্দুল হালিম রুবেলের ছেলে-মেয়ে। বুধবার (৩ আগস্ট) বিকাল পাঁচটায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বুকে ফেস্টুন নিয়ে তারা পিতা হত্যার বিচার চান। মানববন্ধনে ছিল নিহত রুবেলের মেয়ে সানজু আকতার (১১), তানজু আকতার (৯) ও ছেলে আরিফ উদ্দিন (৭)।
 
ওই কর্মসূচিতে কর্মসূচিতে রুবেলের বৃদ্ধ মা আনোয়ারা বেগমসহ স্বজনরাও উপস্থিত ছিলেন।
 
হত্যাকাণ্ডের শিকার রুবেলের মেয়ে সানজু বলে, আমার বাবাকে যারা খুন করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। যারা এখনও গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করতে হবে। 

এ সময় মা আনোয়ারা বেগম বলেন, আমার ছেলেকে কোনও কারণ ছাড়াই সন্ত্রাসীরা খুন করেছে। আমি আট জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা অনেক আসামির বিরুদ্ধে মামলা করেছি। পাঁচ জনকে গ্রেফতার করা হলেও বাকিরা ঘুরে বেড়াচ্ছে। 

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি আব্দুল হালিম রুবেলের সঙ্গে বিআরটিসি বাসের টেন্ডার নিয়ে অপর লিজ ব্যবসায়ী মো. দিদারের বাদানুবাদ হয়। এর জের ধরে ওইদিন রাত ১১টার দিকে রুবেলকে নিজ বাড়ি থেকে ডেকে এনে হাটহাজারীর নতুনপাড়ায় কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়। 

 

/টিটি/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম