আবারও বাড়ছে চট্টগ্রাম ওয়াসার পানির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ আগস্ট ২০২২, ২২:৫৪আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২২:৫৪

আবারও বাড়ানো হচ্ছে চট্টগ্রাম ওয়াসার পানির দাম। আগামী সেপ্টেম্বর মাস থেকে পানির নতুন দাম কার্যকর হবে। বাণিজ্যিকে ৩৮.২৫ ও আবাসিকে ১৬.২৮ শতাংশ দাম বাড়ানো হচ্ছে।

বুধবার (৩ আগস্ট) চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অনেক আগে মন্ত্রণালয়ে পানির দাম বাড়ানোর প্রস্তাবনা পাঠানো হয়। মঙ্গলবার তা অনুমোদন হয়। নতুন দাম অনুযায়ী আবাসিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম ১৩ টাকা থেকে বেড়ে ১৮ ও বাণিজ্যিক ৩১ টাকা ৮২ পয়সা থেকে বেড়ে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী মাস থেকে নতুন দাম কার্যকর হবে।’

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে চট্টগ্রাম ওয়াসার পানির দাম পাঁচ শতাংশ বাড়ানো হয়। এ নিয়ে এক বছরে দ্বিতীয়বারের মতো বাড়ছে এই সিটির ওয়াসার পানির দাম।

চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, বাণিজ্যিকে ৫০ টাকা ও আবাসিকে পানির দাম ১৮ টাকা করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে আবাসিকে পানির দাম ১৮ টাকা ও বাণিজ্যিকে ৩৭ টাকা দাম নির্ধারণ করে মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ প্রজ্ঞাপন জারি করে। 

বর্তমানে ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ রয়েছে ৭৮ হাজার ৫৪২টি ও বাণিজ্যিকে সংযোগ রয়েছে সাত হাজার ৭৬৭টি।

/এফআর/
সম্পর্কিত
বরিশাল সিটি করপোরেশনঅনলাইন সেবায় মিলবে বিশুদ্ধ পানি, অভিযোগ জানালে সমস্যা সমাধান
সুপেয় পানির সমস্যা নিরসনে ইউনিসেফের সহযোগিতা চাইলেন মির্জা ফখরুল 
মরুকরণের ঝুঁকিতে বরেন্দ্র অঞ্চল, তবু কেউ মানছে না বিধিনিষেধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম