নির্মাণাধীন বিদ্যালয় ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
০৬ আগস্ট ২০২২, ২২:৫৮আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২২:৫৮

কক্সবাজারের চকরিয়ায় নির্মাণাধীন বিদ্যালয় ভবনের পাইলিং স্ট্যান্ড ভেঙে দুজন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ফাঁসিয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার সংলগ্ন কিসমত পাড়ার মৃত লাল মিয়ার ছেলে সুলতান আহমদ (৫০) এবং একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫)।

স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, কিছুদিন আগে চকরিয়ার ফাঁসিখালী ইউনিয়নের খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণে পাইলিংয়ের কাজ চালাচ্ছেন। শনিবার বিকালে পাইলিংয়ের কাজ করার সময় স্থানীয়রা নির্মাণকাজ দেখছিল। একপর্যায়ে পাইলিংয়ের কাজে ব্যবহৃত স্ট্যান্ড ভেঙে স্থানীয়দের গায়ের ওপর পড়ে। এতে দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি