তাজিয়া মিছিলে বহন করা যাবে না ব্যাগ-টিফিন বক্স  

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 
০৮ আগস্ট ২০২২, ২২:২৭আপডেট : ০৮ আগস্ট ২০২২, ২২:৪৯

চট্টগ্রাম মহানগরীতে পবিত্র আশুরা উপলক্ষে ছয়টি তাজিয়া মিছিল ভিন্ন ভিন্ন স্থান থেকে বের হবে। তবে মিছিলে আতশবাজিসহ সব ধরনের অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তাজিয়া মিছিলে ব্যাগ-টিফিন বক্স বহন না করার কথাও বলা হয়েছে।  সোমবার (৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর দফতরে আশুরা উদযাপন কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় ২১টি নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। 

নির্দেশনায় দিনের বেলায় তাজিয়া মিছিল সম্পন্ন করা, রাতের বেলায় তাজিয়া মিছিল এবং রাস্তায় কোনও ধরনের সমাবেশ না করা, তাজিয়া মিছিলে বহনকারী বাঁশ/ঝাণ্ডার দৈর্ঘ্য ১২ ফুটের মধ্যে সীমাবদ্ধ রাখা, মিছিলে চলমান গাড়ির কারণে বৈদ্যুতিক ও টেলিফোন বা অন্যকোনও তারে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা নিরসনে “ভি” আকৃতিকর আংটাযুক্ত বাঁশ সাথে রাখা, তাজিয়া মিছিলে ছোরা-বল্লম-চাকুসহ যে কোনও ধরনের অস্ত্র বহন না করা, নির্ধারিত সময়ে মিছিল শুরু ও শেষ করা এবং তাজিয়া মিছিলের রুট ও সময় সংক্ষিপ্ত করা, তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যাতে উচ্ছৃঙ্খল আচরণ না করে সে দিকে লক্ষ্য রাখা, এক রুটের তাজিয়া মিছিল অন্য রুটে যাওয়া হতে বিরত থাকা, তাজিয়া মিছিলে আতশবাজি ও পটকা বহন ও ফোটানো থেকে বিরত থাকা, রাস্তায় যান চলাচলের প্রতি দৃষ্টি রেখে তাজিয়া মিছিল পরিচালনা করা এবং তাজিয়া মিছিল চলাকালে রাস্তায় যাতে কোনও যানজট সৃষ্টি না হয় সে দিকে লক্ষ্য রাখা, দু’টি তাজিয়া মিছিল মুখামুখি হতে না দেওয়া এবং এক মিছিলের রুটে অন্য মিছিল যাওয়া বিরত থাকতে বলা হয়েছে। 

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কোনও উসকানিমূলক বক্তব্য ও কোনও ধর্মীয় প্রতিষ্ঠানে ঢিল না ছোড়া, তাজিয়া কমিটি কর্তৃক স্বেচ্ছাসেবক-নিরাপত্তা কর্মী মোতায়েন ও তাদের চেনার সুবিধার্থে গেঞ্জি-ক্যাপ ও আর্মডব্যান্ড ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম