রাত ৮টার পর বেচাকেনা, ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ আগস্ট ২০২২, ০৮:৫৫আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৯:০২

চট্টগ্রাম মহানগরীতে রাত ৮টার পর দোকান, শো-রুম খোলা রাখায় পৃথক অভিযানে ১৬টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে নগরীর চকবাজার, পাঁচলাইশ, কোতোয়ালি, সদরঘাট ও খুলশী থানা এলাকায় এ অভিযান চালানো হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হুসাইন মুহাম্মদ নগরীর চকবাজার ও পাঁচলাইশ এলাকায় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কোতোয়ালি ও সদরঘাট থানায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় রাত ৮টার পর দোকান খোলা রাখার কারণে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী চকবাজার এলাকার টর্ক নামে বাইক সরঞ্জামের একটি দোকানকে ৫ হাজার টাকা, গোলপাহাড় ও প্রবর্তক মোড় এলাকায় বাটা শোরুমে ১০ হাজার টাকা, স্যামসাং শোরুমে ৫ হাজার টাকা, জিইসি মোড়ের প্রসাধনী দোকানকে ২ হাজার টাকা ও মেট্রোপল কমিউনিটি সেন্টারকে ১০ হাজার টাকা, ইমা করপোরেশনকে ১০ হাজার টাকা, স্মার্ট ক্যাপকে ১০ হাজার টাকা, নাজমা গার্মেন্টসকে ২ হাজার টাকা, নিউ আঁখি এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নগরীর খুলশী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্বপ্ন সুপার শপের দায়িত্বরত মিজান খানকে ১০ হাজার টাকা, দ্যা বাস্কেট দক্ষিণ খুলশী, মো. নিজাম উদ্দিনকে ১০ হাজার টাকা, দুরন্ত গ্যালারির মো. হৃদয়কে ২ হাজার টাকা, বেস্ট বাই এর মাহমুদকে ৩ হাজার টাকা, জি পি ডেকোরেটার্সের তপন চৌধুরীকে ২ হাজার টাকা, বিলাসী ড্রাই ক্লিনার্স এর আহমেদ সালাউদ্দিন সাজ্জাদকে ১ হাজার টাকা, সালমান কেইন ফার্নিচার এর মো জালালকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

এছাড়াও বিভিন্ন ধরনের দোকান ও বিপনী-বিতান রাত ৮টার পর বন্ধ রাখতে নির্দেশনা প্রদান করা হয়। তিনটি অভিযানে ১৬টি মামলায় মোট ৮৮ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক